বিজ্ঞাপন

বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান, পেশাগত সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়টি তুলে ধরে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের অধিকতর মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠকে তিনি পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) র‌্যাপিড ডিপ্লয়মেন্ট লেভেলে উন্নীত করা, আরও বেশি বাংলাদেশি কর্মকর্তাকে মোতায়েন এবং শান্তিরক্ষা মিশনে একটি বাংলাদেশি এফপিইউ বিবেচনার অনুরোধ জানান।

এ ছাড়া জাতিসংঘ সদর দপ্তর ও বিভিন্ন ফিল্ড মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের আরও নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদে নিয়োগের বিষয়েও আহ্বান জানান তিনি।

জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়া শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের প্রশংসা করেন। পাশাপাশি প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ সদস্য পাঠাতে বাংলাদেশের প্রস্তুতিকে স্বাগত জানান। বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন তিনি।

অন্যদিকে, অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী হাইতিতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট মোতায়েন, সরঞ্জাম, পরিবহন, রি-ইম্বার্সমেন্ট, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারী শান্তিরক্ষীদের জন্য সহায়ক অবকাঠামো ও লজিস্টিক সহায়তা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের জন্য প্রয়োজনীয় অপারেশনাল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠা এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন।

পড়ুন: শোকযাত্রায় লাখো মানুষের ঢল, কোমে নেওয়া হলো খামেনির মরদেহ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন