ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। খবর : আনাদোলু এজেন্সি
সংস্থাটি জানায়, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে।
ইউকেএমটিওর তথ্যমতে, দক্ষিণমুখী যাত্রার সময় ট্যাংকারটির বাম পাশে (পোর্ট সাইড) অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।
ঘটনার কারণ ও প্রকৃতি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে দ্রুত রিপোর্ট করার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।
সংস্থাটি আরও জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পড়ুন : এলএনজি সরবরাহ হ্রাস, কমতে পারে গ্যাসের চাপ
সা/


