বিজ্ঞাপন

পরিবেশ রক্ষায় মোহনগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি: বিনামূল্যে চারা ও সার বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে ২৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

“পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ”- এই স্লোগানকে সামনে রেখে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মোহনগঞ্জ শাখার উদ্যোগে ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) মোহনগঞ্জে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে এসব চারা ও সার বিতরণ করা হয়।য়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। ডিএসকে’র নেত্রকোনা-৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মিলন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক আলমগীর আজাদসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোহনগঞ্জ ডিএসকে অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে আম, পেয়ারা, আমড়া, নিম ও কাঠবাদামের মতো ফলদ, বনজ ও ঔষধি গাছ। সংস্থার নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শাখার নির্বাচিত নিয়মিত সদস্যদের মাঝে বিনামূল্যে ৫টি করে চারা প্রদান করা হয়েছে, যা সদস্যরা তাদের নিজ নিজ জমিতে রোপণ করবেন।

শুধু চারা নয়, গাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য গাছপ্রতি নির্দিষ্ট পরিমাণ রাসায়নিক সারও বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০০ গ্রাম ইউরিয়া, ৩০০ গ্রাম ডিএপি এবং ২০০ গ্রাম এমওপি (পটাশ) সার।

মহতি এই উদ্যোগের বিষয়ে ডিএসকে’র পক্ষ থেকে জানানো হয়, ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুদূষণ কমানো, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

চারা রোপণের বিষয়ে সংস্থার নির্দেশনায় বলা হয়েছে, বর্ষা মৌসুম গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হওয়ায় আষাঢ়-শ্রাবণ মাসের মধ্যেই চারা রোপণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি সুস্থ, সবল ও রোগমুক্ত চারা নির্বাচন, সঠিকভাবে গর্ত তৈরি, নিয়ম মেনে সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

পড়ুন : সাভারে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে সরকার

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন