বিজ্ঞাপন

মাছের সাথে এ কেমন শত্রুতা!

মাধবপুর উপজেলার এক মৎস্য খামারির কয়েক প্রজাতির মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার মধ্যরাতে উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের সৈয়দ রফিকুল হোসাইন তানজির পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

গতকাল সোমবার সকালে ফিসারির মালিক সৈয়দ রফিকুল হোসাইন তানজির মাছের এমন মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, শত্রুতা করে আমাকে সর্বস্বান্ত করা হয়েছে। এর আগেও দুইবার বিষ প্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মৌজপুর গ্রামে গতকাল দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, উৎসুক লোকজন মৃত মাছগুলো দেখছেন আর আফসোস করে বলছেন এ কেমন শত্রুতা’।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের বাসিন্দা সৈয়দ রকিবুল হোসাইন দীর্ঘদিন ধরে নিজ পুকুরে মাছ চাষ করে আসছেন। প্রতিবেশীদের সঙ্গে পূর্ব থেকে বিরোধের জেরে তার পুকুরে একাধিকবার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, গত রোববার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে টর্চলাইট নিয়ে পুকুরপাড়ে গেলে প্রতিবেশী সেলিম মিয়া ও সোহেল মিয়াকে সেখানে দেখতে পান। তিনি ডাক দিলে তাদের একজন হাতে থাকা একটি পলিথিন থেকে কোনো বস্তু পুকুরে নিক্ষেপ করে অপরজনকে সঙ্গে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে অভিযুক্তদের পালিয়ে যেতে দেখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। ঘটনাস্থল থেকে মাছ নিধনে ব্যবহৃত বলে দাবি করা প্রায় ১৫টি রাসায়নিকযুক্ত ট্যাবলেট ও একটি কালো পলিথিন উদ্ধার করা হয়। বিষক্রিয়ায় পুকুরের রুই, কাতলা, কার্প, তেলাপিয়া, মৃগেল, সিলভার কার্প ও গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

ঘটনার পর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়। স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু ঘিরে চিকিৎসায় অবহেলার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন