বাংলাদেশ সরকারের উপ-কর কমিশনার, সার্কেল-০১ কোম্পানীজ, কর অঞ্চল-গাজীপুর কার্যালয় থেকে ক্যানকুন ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে ১ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা বকেয়া আয়কর পরিশোধের তাগাদাপত্র পাঠানো হয়েছে।
ক্যানকুন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছে শেখ বাদল আহম্মেদ এবং চেয়ারম্যান হলেন শেখ বাদলের বিদেশি স্ত্রী শেখ জেনেট লাহোর, পরিচালক হিসেবে রয়েছে শেখ বাদলের ছেলে শেখ জাবান। বাদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে তার বিদেশি স্ত্রীকে ব্যবহার করে প্রভাব খাটিয়ে কর ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছে।

শেখ বাদল আহম্মদের রয়েছে নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদ। উত্তরা,হাতিরঝিল গুলশান এলাকার ছাড়াও বাদলের রয়েছে গ্রামের বাড়িতে অঢেল সম্পদ। গাজীপুর কর অঞ্চলের ক্যানকুন ইন্টারন্যাশনালের কাছে ১ কোটি ১৪ লাখ টাকা বকেয়া আয়কর দাবি।
উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম স্বাক্ষরিত নথি নং- ০৮.০১.৩৩০০.৫৪৯.০.৯.০৪.২৬/৫৭৩ নম্বর পত্রে টিআইএন ৮৪৬০৪৯৯৭০৫৫ ধারী প্রতিষ্ঠান ক্যানকুন ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৮ জুন ২০২৬ এর মধ্যে বকেয়া পরিশোধ করতে অনুরোধ জানানো হয়।
অন্যথায় আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়।
কর কার্যালয়ের ছক অনুযায়ী প্রতিষ্ঠানটির বকেয়া করের বিবরণ,
করবর্ষ ধারা আয়কর
২০২০-২০২১ ৮২বিবি(১)/৮২বিবি(৭)/৮৩(২) ৮৩,৮৫,৮৪৬/-
২০২১-২০২ ২৬৬(১) ১০,৩৬,৬৪৯/-
২০২-২০২৩ ২৬(১) ১০,৩৬,৬৪৯/-
২০২৩-২০২৪ ২৬৬(১) ১০,৩৬,৬৪৯/-
সর্বমোট -১,১৪,৯৫,৭৯৩/-
কথায়: এক কোটি চৌদ্দ লক্ষ পঁচানব্বই হাজার সাতশত তিরানব্বই টাকা মাত্র।
চিঠিতে উল্লেখ করা হয়, বকেয়া কর আদায়কল্পে উপ- কর কমিশনার আয়কর আইন, ২০২৩ এর বিধান অনুযায়ী নিম্নলিখিত ব্যবস্থা নিতে পারেন:
১. বকেয়া করের সমপরিমাণ জরিমানা – ধারা ২৭৫
২. সার্টিফিকেট মামলা – ধারা ২২০
৩. ব্যাংক হিসাব জব্দকরণ এবং পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সেবা বিচ্ছিন্নকরণ – ধারা ২২১
চিঠিতে জাতীয় রাজস্ব আহরণে প্রতিষ্ঠানটির তড়িৎ সহযোগিতা কামনা করে নির্ধারিত তারিখের মধ্যে বকেয়া পরিশোধের জন্য সনির্বন্ধ অনুরোধ করা হয়। অন্যথায় উল্লিখিত আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানানো হয়।
পড়ুন : ব্রয়লারের দাম কেজিতে ৩০ টাকা বাড়ল


