কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসার উপর পাহাড় ধসে ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আটকা পড়েছে আরও অন্তত ৩০ জন। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থালে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৫-এতে মেয়েদের হিফজ খানায় এ ঘটনা ঘটে বলে বলে জানিয়েছেন ক্যাম্পটির মাঝি দিল মোহাম্মদ।
তিনি জানান, ভূমিধসের সময় হিফজ কেন্দ্রটির ভেতরে ৩০ জনের বেশি ছাত্রী অবস্থান করছিল। তার ভাষ্য, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে জীবিত এবং পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
তিনি বলেন, উদ্ধারকারী দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রটির ভেতরে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পড়ুন: বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান
আর/


