বিজ্ঞাপন

আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্ক, ‘দিনের আলোয় ডাকাতি’ বললেন মরিনহো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আর্জেন্টিনা ও মিশরের রাউন্ড অব ১৬-এর ম্যাচ। ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে।

বিজ্ঞাপন

মিশরের করা দ্বিতীয় গোলটি দীর্ঘ সময় পর বাতিল করা হলে তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে আরও কয়েকটি সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ায় ম্যাচের নিরপেক্ষতা নিয়ে সমালোচনা শুরু হয়।

ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার অভিযোগ, ফিফা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে ধরে রাখতে আগ্রহী ছিল। আল-জাজিরার প্রতিবেদনে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।’

হোসাম হাসান আরও বলেন, ফুটবলে অনেক সময় প্রযুক্তিগত বিষয়ের বাইরেও কিছু প্রভাব কাজ করে। তার দাবি, বিশ্বচ্যাম্পিয়ন দলটি বিভিন্ন পর্যায়ে সমর্থন পেয়েছে এবং ম্যাচ কর্মকর্তাদের ওপর এমন চাপও থাকতে পারে, যাতে লিওনেল মেসি বিশ্বকাপে টিকে থাকেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী ম্যাচটিকে ‘ডাকাতি’ হিসেবে উল্লেখ করেছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পর্তুগিজ কোচ হোসে মরিনহোও ম্যাচটিকে ‘দিনের আলোয় ডাকাতি’ বলে মন্তব্য করেছেন।

পড়ুন: কোয়ার্টার ফাইনালের ম্যাচ কখন, কে কার মুখোমুখি?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন