বিজ্ঞাপন

প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের প্রথম পোস্টার

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে প্রকাশ করা হয়েছে তার বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’র প্রথম পোস্টার।

বিজ্ঞাপন

প্রকাশিত পোস্টারে সৌরভের চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে। ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের পর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উদযাপনের সেই ঐতিহাসিক মুহূর্তই তুলে ধরা হয়েছে পোস্টারে। প্রথম লুক প্রকাশের পর থেকেই ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

নিজের জন্মদিনে পোস্টারটি শেয়ার করে সৌরভ গাঙ্গুলী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আবেগঘন প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘এটি আমার জীবনের অন্যতম সেরা জন্মদিনের উপহার। পর্দায় তোমার ব্যাটে আমার সেই চেনা কভার ড্রাইভ দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

সিনেমাটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে এবং প্রযোজনা করছেন লাভ রঞ্জন। নির্মাতারা জানিয়েছেন, ছবিটির নির্মাণে কোনো তাড়াহুড়া করতে চান না তারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১৪ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজারের বেশি রান করা সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী অধিনায়ক। তার নেতৃত্বেই ভারতীয় ক্রিকেটে আগ্রাসী মানসিকতার নতুন যুগের সূচনা হয়েছিল। সেই যাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই উঠে আসবে ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-তে।

পড়ুন : মুক্তির আগেই বিতর্কে কঙ্গনার ‘কুইন টু’

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন