বিজ্ঞাপন

ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার জামপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান

ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার জামপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান। অভিযোগ রয়েছে, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বারবার দল পরিবর্তন করে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগের তীর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামানের দিকে। স্থানীয়দের দাবি, তিনি অতীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। একসময় তিনি জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছিলেন। সে সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি ও চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। তবে বিএনপির তৃণমূলের একাংশের অভিযোগ, অতীতে যিনি বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তিনি এখন নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন।

এদিকে জানা গেছে, সকালে সিদ্ধিরগঞ্জ থানায় ছাত্র হত্যা মামলায় কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এছাড়াও স্থানীয়দের অভিযোগ, তিনি অতীতের মতো এখনও বিএনপির নেতাকর্মীদের ওপর বিভিন্ন ধরনের চাপ ও হয়রানি চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে জামপুর ইউনিয়নে মাদক, জুয়া ও বিভিন্ন অপকর্মে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছেন অনেকে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর দাবি, যেহেতু তিনি ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন, তাই মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে আইন অনুযায়ী সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।

পড়ুন: মিশরকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে: জোহরান মামদানি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন