গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদের নির্মাণাধীন পাঁচতলা ভবনের প্রথম তলার অবশিষ্ট প্রায় ১ হাজার ৫০০ বর্গফুট ছাদ ঢালাই উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) সকালে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোফাজ্জল হোসেন।
সভাপতিত্ব করেন আলহাজ অধ্যাপক মো. আজিজুল হক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং মসজিদের ইমাম মুফতি শফি উদ্দিন। তারা মসজিদ নির্মাণে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী শাহ আলম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সরকার শাখাওয়াত হোসেন শওকত, সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, আয়ুব আলী, রোকন, আব্দুল বাছেদসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি।
অনুষ্ঠান শেষে নির্মাণাধীন মসজিদের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পড়ুন : চট্টগ্রামে সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি
সা/


