হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছের পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ।
এ সময় তিনি হবিগঞ্জ সদরের লস্করপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা ঘুরে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
বিজ্ঞাপন


