সিরাজগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সরাসরি ভোটে সভাপতি পদে মোঃ আব্দুল লতিফ নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে মোঃ আল আমিন সেখ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে পৌর কর্মচারী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস.এম. শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাওসার আখতার দেওয়ান এবং মোঃ ওয়ারেছ কবির এই ফলাফল ঘোষণা করেন।
পৌরসভার সম্মেলন কক্ষে দু’জন প্রার্থী মধ্যে সভাপতি পদে ভোট গ্রহণ হয়। এতে সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে সভাপতি পদে মোঃ আব্দুল লতিফকে বিজয়ী ঘোষণা করা হয়।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়-সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদ মোঃ আতিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফুর রহমান, অর্থ সম্পাদক কে.এম নূ্রুল হক, প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোঃ নাছিম পারভেজ নির্বাচিত হয়।
এ নির্বাচনের প্রধান উপদেষ্টা ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন। উপদেষ্টা ও পর্যবেক্ষক মন্ডলী পৌর নির্বাহী মোঃ রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ এ,কে,এম, ফরহাদ হোসাইন, সহকারী প্রকৌশলী (সিভিল) রবিউল কবির,শহর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আশরাফুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পড়ুন : টাঙ্গাইলে পরকীয়া প্রেমিকার ছেলে হাতে ধরা পড়ে খুন হয় ব্যবসায়ী মাসুদ রানা, গ্রেপ্তার ৫


