বিজ্ঞাপন

রাতভর বৃষ্টিতে ডুবল রাজধানী, দিনব্যাপী ঝড়ের পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ায় বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে ব্যাহত হয়েছে যান চলাচল। ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ।

শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে সকাল হতেই ঢাকার ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাওয়ায় সড়কের ওপরই বহু যানবাহন বিকল হয়ে পড়ে থাকে। সকালের দিকে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় অফিসগামীদের। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া দাবি করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

এর পাশাপাশি ঝোড়ো বাতাসের কারণে রাজধানীর কোথাও কোথাও রাস্তায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে রোববার (১২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, এই অঞ্চলগুলোর কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি বা মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। এ কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন করে বন্যার ঝুঁকিতে আরও ১০ জেলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন