বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২০) নামের এক যুবককে মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ জুলাই) সকালে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধণগাছা এলাকায় এদুর্ঘটনা ঘটেছে।

নিহত রুবেল মোল্লা উপজেলার বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহত রুবেল মোল্লার দাদা সানেয়ার হোসেন বলেন, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল খেলা দেখছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানে হেডফোন থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি।

পড়ুন: কাতার আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন