সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ২০২৬ সালে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় রিদোয়ান সরকার ময়মনসিংহের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে ভবিষ্যতে মানুষের সেবা দেওয়ার জন্য ডাক্তার হতে চান। সে ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও গফরগাঁও রোওহা কারিগরি কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের দ্বিতীয় ছেলে। মা গৃহিণী অজিফা আক্তার পলি।
অধ্যাপক গোলাম মোস্তফা সরকার জানান, এই সাফল্য আগামী দিনে চলার পথের প্রেরণা হয়ে থাকবে। আমি কৃতজ্ঞতা জানাই শিক্ষক-শিক্ষিকাদের প্রতি। ধন্যবাদ জানাই তার মার প্রতি যে সব সময় ছেলেকে সময় এবং অভিভাবকের দায়িত্ব পালন করে আজকের এই কৃতিত্বে পৌঁছেছেন। মহান আল্লাহ যেন আমার সন্তানকে মানুষের সেবা করার জন্য ডাক্তার হিসাবে কবুল করেন।
মা ওজিফা আক্তার পলি জানান, আমি কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের প্রতি তাদের আন্তরিক আদর যত্নে সঠিক লেখাপড়ায় আজকের এ ফলাফল।
রেদোয়ান সরকার জানান, আমি আমার শ্রদ্ধেয় স্যার ম্যাডাম বাবা মার প্রতি কৃতজ্ঞ। তাদের আদর স্নেহ ভালোবাসায় আজকের এ ফলাফল। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করতে পারি।
পড়ুন : নকল করতে না দেওয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা


