বিজ্ঞাপন

পাঁচবিবিতে বজ্রপাতে বাইসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে রাসেদ (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেদ উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর দক্ষিণ পাড়ার মোজাফফর হোসেনের ছেলে বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শালাইপুর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাসেদ। পথে বড় পুকুরিয়া বিদ্যুৎ সাব-স্টেশনের কাছাকাছি পৌঁছালে তিনি বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় স্কুল ছাত্রী ‘নির্জনা’ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন