বিজ্ঞাপন

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১, আহত ২

কুষ্টিয়ার খোকসায় ব্যাটারি চালিত ভ্যানে একটি প্রাইভেট কারের ধাক্কায় দীলিপ বিশ্বাস (৫৫) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় শহরের পুরাতন পৌর ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ব্যাটারি চালিত ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমবাড়িয়া গ্রামের সিরাজ কাজীর ছেলে মোঃ ইকবাল কাজী (৩৫) এবং রমজান আলীর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৩) খোকসা বাজার থেকে একটি ব্যাটারি ভ্যানযোগে কমলাপুর যাচ্ছিলেন। ভ্যানটি পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার সেটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ভূমি অফিসের গেটে দাঁড়িয়ে থাকা অপর একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী দিলীপ বিশ্বাস, ইকবাল কাজী ও সাইদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দিলীপ বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর কিছুক্ষণ পর মারা যান তিনি।

এব্যাপারে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাসিক প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন