চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা নাহিয়ান চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের বিভারলি হিল সোসাইটিস্থ তাঁর বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার সকাল ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
পড়ুন:রাজশাহীর চিড়িয়াখানার ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী
ইমি


