বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের আটকে মারধর: কুখ্যাত ‘শফিক ডাকাত’ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় কুখ্যাত শফিক ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার গভীর রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। শফিক ডাকাত উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা সহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, গত ১১ মে র‍্যাবের ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাঞ্ছারামপুরে যাওয়ার পথে নবীনগরের খাগাতুয়া গ্রামে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায় এবং তাদেরকে ৩ ঘন্টা আটক রেখে অমানষিক নির্যাতন চালায়। পরবর্তীতে অন্যান্য র‍্যাব সদস্য ও গ্রামবাসির সহায়তায় তাদেরকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ৪ জন গোয়েন্দা সদস্যের মধ্যে তিনজন গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এরমধ্যে কনস্টেবল মালেকের মাথায় আঘাত, হাবিলদার রাশেদ ডান হাত ভাঙা, কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে ফেলা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে দীর্ঘ যাবত পলাতক ছিল মূলহোতা শফিক ডাকাত।

পরে রোববার গভীর রাতে একটি বিকাশ নাম্বারের সূত্র ধরে কামরাঙ্গীচর এলাকা থেকে র‍্যাব-১০ এর সহায়তায় র‍্যাব ৯ এর সদস্যরা শফিক ডাকাতকে গ্রেফতার করে। সোমবার সকাল ব্রাহ্মণবাড়িয়ায় তাকে নিয়ে আসা হয়।

পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন