বিজ্ঞাপন

কালিয়াকৈরে পানিবন্দি ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ

টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. সাইজুদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) দুপুরে তাঁর নেতৃত্বে পৌরসভার বিশ্বাসপাড়া, রূপনগর ও বোটমিল এলাকায় পানিবন্দি ও অসহায় প্রায় ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মনির বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য নেতৃবৃন্দ।

খাবার বিতরণ শেষে মো. সাইজুদ্দিন আহমেদ বলেন, “টানা বর্ষণে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন এই দুর্যোগ পরিস্থিতি থাকবে, ততদিন আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন