বিজ্ঞাপন

বৃষ্টি ও জোয়ারের পানি কমতে থাকলেও কমেনি জন র্দূরভোগ হাতিয়ার চরআতাউরে ছাত্রদলের ত্রাণ বিতরণ

অস্বাভাবিক বৃষ্টি ও জোয়ারের পানি কমতে থাকলেও কমেনি জন র্দূরভোগ।
টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম চরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হাতিয়া উপজেলা ছাত্রদল। শনিবার থেকে উপজেলার বিভিন্ন বণ্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করে সংগঠনটি।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আজ হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছন্ন দুর্গম চরআতাউর এলাকায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বণ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার, চাল, ডাল, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি তারা দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগকালীন সময়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরীসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যা ও জোয়ারে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে দলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।

তারা আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।।

ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন