বিজ্ঞাপন

চালককে নদীতে ফেলে অটোরিকশা ছিনতাই, জিপিএসের বদৌলতে উদ্ধার রিকশাটি

ঢাকার সাভারে চালককে তুরাগ নদীতে ফেলে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অটোরিকশাটিতে জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় সেটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়,  গতকাল রাত ৮টার দিকে সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবেশে আসা চার ছিনতাইকারী চালক সাগরকে (৩৮) অজ্ঞান করে তুরাগ নদীতে ফেলে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

অটোরিকশার মালিক রাজধানীর মিরপুরের বাসিন্দা লিটন মিয়া বলেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে তুরাগের দিয়াবাড়ী থেকে চারজন যাত্রী বিরুলিয়া যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন। বিরুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছানোর পর তারা চালককে অজ্ঞান করে নদীতে ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যান।

তিনি আরও বলেন, অটোরিকশাটিতে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। জিপিএস ট্র্যাক করে পুলিশের সহযোগিতায় আজ সন্ধ্যায় সাভারের নিউমার্কেট এলাকার জনৈক আব্বাসের গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। এরই মধ্যে অটোরিকশাটির রং পরিবর্তন করা হয়েছিল। পুলিশ গ্যারেজ মালিক আব্বাসকে আটক করেছে।

এ বিষয়ে সাভার থানার উপপরিদর্শক সামাদ মল্লিক বলেন, জিপিএস ট্র্যাক করে একটি গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্যারেজ মালিক আব্বাসকে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : নাগরিক টিভির প্রতিনিধি মুজিবের ভগ্নিপতি আলেক চাঁন দেওয়ানের ইন্তেকাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন