বিজ্ঞাপন

পটিয়ার এমপি এনামের তৎপরতায় ৬ শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারে ৯০ লাখ টাকার বরাদ্দ

চট্টগ্রামের পটিয়ার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজের জন্য মোট ৯০ লাখ টাকার সরকারি বরাদ্দ অনুমোদন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনামের ধারাবাহিক প্রচেষ্টা ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে তৎপরতার ফলে এ বরাদ্দ নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় এ বরাদ্দ অনুমোদন দিয়ে ২১ জুন জারি করা পৃথক দুটি স্মারকে দরপত্র আহ্বানের নির্দেশনা দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে এবং ই-জিপি (LTM) পদ্ধতিতে কাজ বাস্তবায়ন করা হবে।

বরাদ্দপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চারটি প্রতিষ্ঠান হলো— আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ, চম্পাতলী শাহ উচ্চ বিদ্যালয় এবং কুসুমপুর নাইট উচ্চ বিদ্যালয়।

এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় বরাদ্দ পেয়েছে পূর্ব কৈয়গ্রাম ছাত্রেরিয়া খানেকীয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং হাইদগাঁও গোলামিরহাট গাছবাড়িয়া সোবহানিয়া আদর্শ দাখিল মাদ্রাসা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনের সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের দাবি ছিল। বরাদ্দের অর্থ দিয়ে শ্রেণিকক্ষ, ভবন ও অন্যান্য অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হবে, ফলে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ভোগান্তি কমবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পটিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমি সবসময় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করেছি। ভবিষ্যতেও এলাকার শিক্ষা অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।”

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত বরাদ্দের বিপরীতে প্রাক্কলন প্রস্তুত করে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে ই-জিপি (LTM) পদ্ধতিতে দরপত্র সম্পন্ন করতে হবে। এরপর দ্রুত কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন