জয়পুরহাটের পাঁচবিবিতে চালের ড্রাম থেকে ২০৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আতাউল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার আটাপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আতাউল ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাউলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের চালের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ২০৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।
পড়ুন : নেত্রকোনায় শিল্পকলার সনদ বিতরণ ও ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের সংবর্ধনা


