ব্যাংক এশিয়া পিএলসি ইন্টারনেট ব্যাংকিং (অ্যাপ ও এসএমএস কার্যক্রম বিভাগ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৮ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: ইন্টারনেট ব্যাংকিং
বিভাগ: অ্যাপ ও এসএমএস কার্যক্রম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ব্যাংকিং অপারেশনস, ইন্টারনেট ব্যাংকিং অপারেশনস, এডিসি অপারেশনস, পেমেন্ট সার্ভিসেস, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৬
পড়ুন:দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা
ইমি/


