বিজ্ঞাপন

নতুন প্রজন্মের বৈদ্যুতিক গাড়ি

মাত্র ১০ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়ার সক্ষমতাসম্পন্ন একটি পরীক্ষামূলক বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে শেল, আরএমএল গ্রুপ ও হোরিবা মিরা। ‘শেল ট্রিপল ১০ চ্যালেঞ্জ কনসেপ্ট কার’ নামে পরিচিত এই গাড়িটি সম্প্রতি যুক্তরাজ্যের নুনিটনে অবস্থিত হোরিবা মিরার পরীক্ষাকেন্দ্রে প্রদর্শন করা হয়েছে। যদিও এটি এখনই বাজারে আসছে না, তবে ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরতেই মডেলটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

গাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ এর অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি। এতে ব্যাটারি ও মোটরের কিছু অংশ বিশেষ ধরনের শীতলকারী তরলে ডুবিয়ে রাখা হয়েছে। ফলে ব্যাটারির তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এবং নিরাপত্তা বজায় রেখেই উচ্চগতিতে চার্জ দেওয়া যায়। এই প্রযুক্তির মাধ্যমে মাত্র ১০ মিনিটে ব্যাটারির চার্জ ১০ শতাংশ থেকে ৮০ শতাংশে নেওয়া সম্ভব বলে দাবি করেছেন নির্মাতারা।

আরএমএল গ্রুপের প্রতিনিধি ডেনিস গোরম্যান জানান, নতুন ব্যবস্থায় ব্যাটারির প্রতিটি কক্ষে শীতলকারী তরল প্রবাহিত হয়। এতে অতিরিক্ত তাপ সৃষ্টি না করেই ব্যাটারিতে বেশি শক্তি সরবরাহ করা যায়, যা দ্রুত চার্জিংকে আরও কার্যকর করে।

গাড়িটির ব্যাটারি প্রচলিত অনেক বৈদ্যুতিক গাড়ির তুলনায় প্রায় অর্ধেক আকারের হলেও একবার পূর্ণ চার্জে প্রায় ২০০ কিলোমিটার পথ চলতে সক্ষম। পাশাপাশি গাড়িটির ওজন কমাতে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা হয়েছে, যা উৎপাদনের সময় কার্বন নিঃসরণ কমাতেও সহায়তা করবে।

হোরিবা মিরার প্রকৌশলী বেন গেইল বলেন, নতুন শীতলকারী প্রযুক্তি বাস্তবায়নে বিভিন্ন নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে এবং এর সম্ভাবনা অত্যন্ত ইতিবাচক। অন্যদিকে শেলের প্রতিনিধি টবি রকস্ট্রো জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছে।

যদিও গাড়িটির কিছু অংশ, যেমন ত্রিমাত্রিক ছাপায় তৈরি পাশের আয়না, এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবুও নির্মাতারা আশা করছেন বাণিজ্যিক সংস্করণে এসব সীমাবদ্ধতা দূর করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিটি সফল হলে ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়িতে দ্রুত চার্জিংয়ের নতুন যুগের সূচনা হতে পারে।

পড়ুন:দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন