সার্বিক পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, বান্দরবানের অসংখ্য মানুষ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকায় অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ১৫ জুলাইয়ের পর বড় ধরনের কোনো দুর্যোগের সম্ভাবনা না থাকলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আবার চালু করা হবে।
তিনি বলেন, ‘এই দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এভাবে সম্মিলিতভাবে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।’
এ সময় জেলা প্রশাসক এ দুর্যোগে গণমাধ্যমকর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন এবং বিভিন্ন তথ্য দিয়ে আগামীতেও জেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
পড়ুন: ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি
আর/


