বিজ্ঞাপন

নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে দুই ঘণ্টা অবরোধ, যানজটে দুর্ভোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত দীর্ঘদিনের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সিএনজি-অটোরিকশাচালকসহ স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীরা জানান, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ সময় এলাকাবাসী ও সিএনজি-অটোরিকশাচালকেরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি যৌক্তিক বলে উল্লেখ করেন এবং যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান।

আবুল কাউসার আশা বলেন, “অটোরিকশাচালকদের দাবি যৌক্তিক। বিষয়টি আমি এমপি মহোদয়কে জানিয়েছি। নির্ধারিত সময়ের আগেই কীভাবে কাজ শুরু করা যায়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, “সড়কটির প্রায় সাড়ে ৭ কোটি টাকার সংস্কার কাজের ওয়ার্ক পারমিট পাওয়া গেছে। আশা করছি আগামী আগস্টের প্রথম সপ্তাহেই কাজ শুরু করা যাবে। অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে জুনে কাজ শুরু করা সম্ভব হয়নি।”

পরে এমপির রাজনৈতিক সচিবের আশ্বাসে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

পড়ুন:আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন