বিজ্ঞাপন

পটিয়ায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।

​চাল বিতরণ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় জঙ্গলখাইন এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সংকটে পড়েছেন। এই সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: বখতিয়ার উদ্দিন বকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা জামাল উদ্দিন, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক মো: সেলিম সিকদার, বিএনপি নেতা নাজমুল হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: কায়সার ও মহিউদ্দিন সাহেদ।

​বক্তারা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে থাকার এবং এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক বন্যাদুর্গত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন:আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন