বিজ্ঞাপন

‘বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি’

এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যথাযথ রুটিন অনুযায়ী ১৫ জুলাইয়ের পরীক্ষা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন। সোমবার (১৩ জুলাই) রাতে এ তথ্য জানান তিনি।

এ দিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে প্রথমদিনের মতো আন্দোলন স্থগিত করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করে রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের একটি অংশের মতে, দিনভর তীব্র আন্দোলন হয়েছে। দিনাজপুর এবং বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকায় পুলিশ লাঠিচার্জ করেছে। এ অবস্থায় আগামীকালের পরীক্ষা স্থগিত রাখা দরকার।

তবে ভিন্নমত পোষণ করেছেন শিক্ষার্থীদের আরেকটি অংশ। তাদের মতে, আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল না। অনেকেই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ অবস্থায় পরীক্ষা স্থগিত না করে যথাসময়ে পরীক্ষা নেওয়া দরকার।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন বলেন, আগামীকালকের পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার রুটিন পরিবর্তনের কোনো সিদ্ধান্তও হয়নি। সে হিসেবে আগামীকাল (১৫ জুলাই) রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন, দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন