বিজ্ঞাপন

রাজধানীর আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

রাজধানীর বংশালে আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

আহতরা হলেন–সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতের দেড়টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে শমশেদের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, ফারুকের শরীরে ৫০ শতাংশ দগ্ধ, রিংকুর শরীরে ২১ শতাংশ দগ্ধ, রাজুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পুর শরীরে ১৮ শতাংশ দগ্ধ, রনির শরীরে ১০ শতাংশ দগ্ধ, জসিমের শরীরে ৮ শতাংশ দগ্ধ, আরমানের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, রফিকের শরীরে ১২ শতাংশ দগ্ধ ও শাকিবের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে নয়জনকে ভর্তি দেওয়া হয়েছে। দগ্ধের পরিমাণ কম থাকায় আহত শাকিবকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

পড়ুন: কুয়েতে-বাহরাইনে আবারও ইরানের হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন