বিজ্ঞাপন

কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় কালামপুর ইয়াসিন মার্কেট এলাকায় ভুক্তভোগী পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে তাদের মালিকানাধীন জমি দখল করা হয়েছে। ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, এটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চান।

স্থানীয় কয়েকজন বাসিন্দাও অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপে উত্তাল সাগর: ৪ সমুদ্র বন্দরে সতর্কবার্তা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন