বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু

সিরাজগঞ্জে কারাগারে বিস্ফোরক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতা অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবলীগ নেতা আমিনুল ইসলাম লিটন (৪৭) জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে ও একই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।

তিনি আরো জানান, হাজতি আমিনুল ইসলাম লিটন গত ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তিনি আগে থেকেই হার্ড ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন।

তিনি আরো বলেন, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীণ অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন :ঢাকাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়: মির্জা ফখরুল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন