বিজ্ঞাপন

প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি

প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (১৫ জুলাই) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আদালতে ববির পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। তবে মামলার অভিযোগের বিস্তারিত বা কী অভিযোগে ববি আদালতে হাজির হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এদিন আদালতে বোরকা ও সানগ্লাস পরে হাজির হন ববি। তার সঙ্গে কয়েকজন সহযোগীকেও দেখা যায়। এ বিষয়ে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করলেও বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের কারণে আলোচনায় ছিলেন ববি। সর্বশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে। বর্তমানে তার নতুন কোনো সিনেমা মুক্তির অপেক্ষায় নেই।

বিজ্ঞাপন

পড়ুন : মামদানির বিশেষ সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন