বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার পরীক্ষা শেষে শহরের মজমপুর গেটে যান চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেন তারা। বিকেল ৫টা পর্যন্ত চলবে তাদের এ কর্মসূচি।

শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা ও ১৩ জুলাই চরম প্রতিকূল ও বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণের ব্যবস্থা করা। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভে কুষ্টিয়া-বটতৈল ও কুষ্টিয়া-ত্রিমোহনী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন : বুড়িগঙ্গা নদীতে খেয়াঘাট পুনস্থাপনের দাবীতে গার্মেন্টস ব্যবসায়ীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন