বিজ্ঞাপন

পিরোজপুরে একটি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো: ইউনুস আকনের ছেলে মো: কামরুল আকন ও চরকখালী গ্রামের মো: টুকু মিয়া হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার। ওই হত্যার ঘটনায় অন্য আরেক আসামী মো: ইউসুফ আকনকে আদালত খালাস দিয়েছেন।

পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান বুধবার দুপুরে এ রায় দেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা পলাতক ছিলো।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামী কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরো ২/৩ জন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো: হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনসহ আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দিলে আদালত সাক্ষ্য প্রমানে কামরুল আকন ও সোহাগ দোষী সাব্যস্ত হলে আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ সরকার: সংসদে প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন