বিজ্ঞাপন

দোহারে পৌরসভার জলাবদ্ধতা থেকে উদ্ধার করতে পানি নিষ্কাশন কাজের উদ্বোধন

ঢাকার দোহার পৌরসভার জলাবদ্ধতা থেকে উদ্ধার করতে পানি নিষ্কাশন কার্যক্রম কাজের উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর জয়পাড়া কুঠিবাড়ি এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন কাজের উদ্ধোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার পৌরসভার প্রশাসক মো. মাঈদুল ইসলাম।

এ সময় ইউএনও বলেন, ভারি বৃষ্টির কারণে পানি জমে থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেন ব্যবস্থা না থাকায় জমা পানি বের হতে পারছে না আবার অনেকে বাড়ি নির্মাণ করতে গিয়ে ড্রেন বন্ধ করে ফেলছেন। ফলে তাদের সহ এলাকাবাসিকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই আমরা জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য রাস্তায় পাইপ বসিয়ে নদীর সাথে সংযোগ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। আগামিতে স্থায়ী ভাবে ড্রেনেজ ব্যবস্থা করে রাস্তার বাকি কাজ খুব দ্রুত সম্পূর্ণ করা হবে।

উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার ইঞ্জিনিয়ার এম এম মামুনুর রশীদ, দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুলহাস উদ্দিন, সাংবাদিক মাহমুদুল হাসান সুমনসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : আড়াইহাজারে ১২ কোটি টাকায় নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন