বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

রাজধানীর উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় বাসের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬-২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আগামী ১৮ জুলাই উত্তরা প্রেস ক্লাবের নির্বাচনে সাকিবুল হাসানে ব্যালট নং ছিল ১৮ আর রবিউল আলম রাজুর ব্যালট নং ছিল ২২।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন