বিজ্ঞাপন

দিনাজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনাজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার সকালে দিনাজপুর শিশু পার্ক সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা তাদের জন্য দোয়া করা হয়।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদদের স্মরণে উপস্থিত মানুষের নীরবতা ও শ্রদ্ধা যেন আত্মত্যাগের ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

জানা যায়, জুলাই আন্দোলনে দিনাজপুরে আটজন শহীদ হন। তাঁদের মধ্যে শহীদ রফিকুল ইসলাম রাহুল, রুদ্র সেন ও আল আমিন সরকারসহ অন্য শহীদদের আত্মত্যাগ দিনাজপুরবাসীর কাছে গভীর শ্রদ্ধা ও গৌরবের বিষয় হয়ে আছে। শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, শহীদদের রক্তে রচিত এই ইতিহাস নতুন প্রজন্মকে ন্যায়, সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের চেতনাকে আরও শক্তিশালী করবে।এবং পরে ডিসি অফিস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

পড়ুন : কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন