বিজ্ঞাপন

বাংলাদেশে কোন স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে পারবে না: এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বাংলাদেশে কোন স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে পারবে না,যারা হত্যা করেছে আমরা তাদের বিচার দাবি করছি,যে বীর কে হারিয়ে এই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করেছিলাম,স্বাধীনতা,গণতন্ত্র উদ্ধার করেছিলাম সেই আবু সাঈদ কে শ্রদ্ধা জানাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খোকন তালুকদার আরো বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। আজকে যারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কাজকে নিয়ে সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলছি জুলাই আমাদের অন্তরে, জুলাই আমাদের শ্রদ্ধার এই জুলাই জাতিকে মুক্তি দেওয়ার একটি পথ। আমরা সবাই জুলাইকে ধারণ করি।

এসময় ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খান, ইসমাইল হাওলাদার,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর আটক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন