বিজ্ঞাপন

পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সংগ্রামের আর্থিক সহায়তা প্রদান

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) বেসরকারি সংস্থা সংগ্রাম আর্থিক সহায়তা প্রদান করেছেন।

দুর্যোগের এই কঠিন সময়ে সংস্থাটির আর্থিক সহযোগিতা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপকৃত হয়েছেন।

গত ১৩ জুলাই দিবাগত রাতে লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বহু ব্যবসায়ীর বহু বছরের পরিশ্রম, পুঁজি ও স্বপ্ন এক রাতেই ধ্বংসস্তূপে পরিণত হয়।

বিষয়টি বেসরকারি সংস্থা সংগ্রাম কর্তৃপক্ষের নজরে আসলে ১৫ জুলাই সংগ্রামের লেমুয়া শাখা কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মো. মাসুম, বরগুনা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম, পাথরঘাটা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগ্রামের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সংগ্রামের ঋণ কর্মসূচির পরিচালক মো. হুমায়ুন কবিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অধ্যক্ষ মো. জিয়াউল করিম বলেন, “২০০৭ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরে যখন পাথরঘাটার মানুষ অসহায় হয়ে পড়েছিলেন, তখনও সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়িয়েছিল সংগ্রাম। আজও লেমুয়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর পাশে একই মানবিকতা নিয়ে দাঁড়িয়েছে সংস্থাটি। মানুষের কল্যাণে সংগ্রামের এই অবদান সত্যিই প্রশংসনীয়।”

সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মো. মাসুম বলেন, “মানুষের কষ্টের কথা শুনলেই আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। তাই সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা আবার দোকানঘর নির্মাণ করুন। সংগ্রামের পক্ষ থেকে প্রয়োজনীয় ঋণ সহায়তার ব্যবস্থা করা হবে, যাতে আপনারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।”

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুরমারানিসহ অন্যরা বলেন, “আগুনে আমরা সবকিছু হারিয়েছি। এমন কঠিন সময়ে সংগ্রাম আমাদের পাশে দাঁড়িয়েছে। এই সহযোগিতা হয়তো আমাদের সব ক্ষতি পূরণ করবে না, কিন্তু আমাদের ভেঙে পড়া মনকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে। সংগ্রামের এই মানবিকতা আমরা কোনোদিন ভুলব না।”

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের নিয়ে কটূক্তিমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন