বিজ্ঞাপন

রূপগঞ্জ সদর ইউপি প্রশাসক হলেন নূরনবী ভুঁইয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নূরনবী ভুঁইয়া। এছাড়াও একই ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী সদস্য হিসেবে বিএনপির ওয়ার্ড সভাপতি ও মহিলাদলের নেত্রীদের স্ব স্ব ওয়ার্ডের মেম্বার হিসেবেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশ করেছেন। এ নিয়ে স্থানীয় ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এসব বিষয়ে জানতে চাইলে নতুন প্রশাসক নূরনবী ভুঁইয়া রূপগঞ্জবাসীর কাছে সহযোগিতা কামনা করে বলেন, নতুন প্রশাসক হিসেবে ইউনিয়ন পরিষদকে সুন্দরভাবে পরিচালনা করতে নতুন সদস্যদের নিয়ে উত্তম কাজ করতে করবো। নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জ গড়বো।

স্থানীয় ভোটারদের দাবী, রূপগঞ্জ ইউনিয়নে পূর্বাচল নতুন শহর প্রকল্প থাকায় বিগত সময়ে সীমানা ও ভোটার তালিকা নিয়ে জটিলতা তৈরী হয়। সে সময় একটি পক্ষ দীর্ঘ ১৫ বছর নির্বাচন না দিয়ে জনগনকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। একইভাবে দাউদপুর ইউনিয়নেও নির্বাচন হয়নি।

ভোটারদের আরও দাবী, সত্যিকারের সেবা পাক রূপগঞ্জ ইউনিয়নবাসি। রাস্তা ঘাটের কাজ থেকে কমিশন না পাক সদস্য ও প্রশাসকরা। সত্যিকারের দরিদ্ররা ভাতা পাক। সরকারী সহযোগিতা পাক প্রাপ্যরা৷ তবে অবিলম্বে গণতন্ত্র রক্ষায় স্থানীয় সরকারের অধীনে রূপগঞ্জ, দাউদপুর, কাঞ্চনসহ ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনের দাবী জানিয়েছেন ভোটাররা৷

ভোটাররা চান তাদের মত,ভোটের মূল্যায়ন হোক। তারা তাদের জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচন করতে চায়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রশাসক অস্থায়ী একটি সরকারি সিদ্ধান্ত। ইউনিয়নবাসির সেবায় তারা কাজ করবেন। আমরা করি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন।

অভিযোগ রয়েছে কতিপয় নতুন সদস্যদের বিরুদ্ধে মাদকে জড়িত থাকার অভিযোগ করেছেন কেউ কেউ। নতুন প্রশাসক নূরনবী ভুঁইয়া বললেন, অবিলম্বে তাদের সংশোধন করা হবে।

এদিকে নতুন প্রশাসক হওয়ার খবর পেয়ে রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নূুরনবী ভুঁইয়াকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। তবে একটি পক্ষ নির্বাচনের দাবীতে সচল রয়েছেন।

সরকারী চিঠিমতে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও নতুন সদস্যরা হলেন, মুশুরী গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ভুঁইয়ার ছেলে মোঃ নূর নবী ভুঁইয়া।

এছাড়াও সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোঃ ওবায়দুল হক ইয়াজুল, ২নং ওয়ার্ডে তৈয়বুর রহমান, ৩নং ওয়ার্ডে মোঃ সফিউদ্দিন মোল্লা, ৪নং ওয়ার্ডে মোঃ শরীফ মিয়া, ৫নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডে মোঃ মামুন হোসেন ভূঞা,৭নং ওয়ার্ডে সাইদুর রহমান, ৮নং ওয়ার্ডে মোঃ বাচ্চু মিয়া, ৯নং ওয়ার্ডে মোঃ আল আমিন মাসুদকে ইউপি সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। ৯ টি ওয়ার্ডের সদস্যরা তাদের স্ব স্ব ওয়ার্ডে বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

একই প্রজ্ঞাপনে ১,২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে মাইজপাড়া এলাকার বাসিন্দা মহিলা দল নেত্রী সেলিনা আক্তার,৪,৫ ও ৬ নং ওয়ার্ডে পিতলগঞ্জের বাসিন্দা মহিলাদল নেত্রী হাসনারা বেগম ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডে মুশুরী গ্রামের বাসিন্দা মহিলাদল নেত্রী রুমি আক্তারকে নিযুক্ত করা হয়।

পড়ুন : দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন