বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ। একমাত্র টেস্ট হারের পর ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়েছে সফরকারীদের। সেই হতাশার ধারাবাহিকতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজয় বরণ করতে হয়েছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দলকে। ফলে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

শুক্রবার (১৭ জুলাই) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছে বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের। সেই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জিম্বাবুয়ে।

আজকের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই। এই ম্যাচে জয় পেলে সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনার সুযোগ থাকবে। আর হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলবে স্বাগতিক জিম্বাবুয়ে। তাই সিরিজের ভাগ্য নির্ধারণে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাসুম আহমেদের জায়গায় দলে ঢুকেছেন রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

বিজ্ঞাপন

পড়ুন : সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন