নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে নব নিযুক্ত প্রশাসক নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি নূর নবী ভুঁইয়াকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাসিন্দারা।
১৭ জুলাই শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ ব্রাহ্মণখালীতে এ সংবর্ধনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া,জেলা কৃষকদলের আহবায়ক এ্যাডভোকেট নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারা।
সংবর্ধনা গ্রহণকালে নব নিযুক্ত প্রশাসক নূরনবী ভুঁইয়া বলেন, আমার কর্ম তালিকায় প্রথম কাজ হবে আগামী ১ মাসের মধ্যে রূপগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। পাশাপাশি এ ইউনিয়নের কাঙ্ক্ষিত সরকারী সেবা দেয়ার অঙ্গিকার করছি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, রূপগঞ্জ ইউনিয়নে আমরা বাস করি। আমরা আমাদের এলাকায় কাউকে বালি ফেলতে দেবনা। বালি ফেলে জবর দখল করতে দেব না। টানমুশুরী এলাকায় জলাবদ্ধতা রয়েছে এসব থেকে মুক্তি দিতে হবে।
পড়ুন : মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : মনিরুজ্জামান মনি


