বিজ্ঞাপন

উন্নয়ন মূলক কাজ করে জনগনের আস্থা অর্জন করেছে সরকার : ডাঃ লিটন এমপি

ডাঃ লিটন এমপি বলেন, বর্তমান সরকার কথা কাজে মিল রেখে উন্নয়ন মূলক কাজ করে দেশের জনগনের আস্থা অর্জন করেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ স্বস্থির নিঃশ্বাস নিতে পারছে।

ত্রিশাল সমিতির নবগঠিত নির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ ৭- ত্রিশাল আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার আগে অনেক এমপি সাহেবরা ত্রিশালে এমপির দায়িত্ব পালন করেছেন। তাদের উন্নয়ন আর আমার প্রায় ছয় মাসের বিএনপি সরকারের উন্নয়ন এখন সরেজমিনে সাধারণ জনগণী এখন বিচার করছে । ত্রিশালে নজরুল সিটি হচ্ছে যা ত্রিশালের উন্নয়নের প্রতীক হয়ে কাজ করা হবে । এমপি নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বলেন আমার কোথাও কোন ভুল থাকলে বলে যাবেন ।আমি জবাব দিহিতার মাধ্যমে আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।

ময়মনসিংহে অবস্থানরত ত্রিশাল সমিতির ২০২৬/২০২৮ এর নবগঠিত নির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান শুক্রবার সকাল ১১ টায় ত্রিশাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। শপথ পাঠ ও পরিচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মতিউর রহমান। সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ মন্ডলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ত্রিশাল সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন। শপথ পাঠ অনুষ্ঠান বক্তব্য রাখেন ত্রিশাল সমিতির উপদেষ্ঠা মন্ডলির সদস্য ডাঃ মাহবুবুল হক।

সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল সমিতির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোরশিদুল আলম মজিব, উপদেষ্টা আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হোসেন, গোলাম মোস্তফা সরকার, আনোয়ারা পারভিন ডলি, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, আলমগীর কবীর, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারণ সম্পাদক এইচএম জোবায়ের হোসেন, দেলোয়ার হোসেনসহ সমিতির সদস্যবৃন্দ। পরে ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন নবগঠিত ত্রিশাল সমিতির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

পড়ুন : শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন