বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫ হাজার ৬৯

গত মাসে ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ১০৬টি অস্থায়ী আশ্রয়শিবিরও স্থাপন করা হয়েছে। বর্তমানে এসব শিবিরে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে, যার ফলে বহু মানুষ বসতবাড়ি হারিয়েছেন।

গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

ভেনেজুয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদলু এজেন্সি

পড়ুন: আর্জেন্টিনার ৬ খেলোয়াড়কে ফাইনাল ম্যাচে নিষিদ্ধের দাবি!

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন