বিজ্ঞাপন

ইতিহাসে প্রথমবার বিশ্বকাপজয়ীদের জন্য থাকছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ নানা নতুন উদ্যোগের সাক্ষী হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরেকটি ব্যতিক্রমী সংযোজন। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলের সদস্যদের দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি।

বিজ্ঞাপন

মার্কিন ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন দলকে আংটি উপহার দেওয়ার রীতি বহুদিনের। বিশেষ করে এনএফএলের সুপার বোলজয়ী দল এই সম্মান পেয়ে থাকে। সেই ঐতিহ্য এবার প্রথমবারের মতো ফিফার কোনো প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হচ্ছে।

আগামী ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দলের জন্য থাকবে এই বিশেষ সম্মাননাও।

বিশ্বকাপকে সামনে রেখে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি আংটি বরাদ্দ থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য। অবশিষ্ট ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের কাছে বিক্রি করা হবে।

আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, আর অন্য পাশে খোদাই করা থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও তাদের অর্জনের স্মারক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি আংটি আলাদা নম্বরযুক্ত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হবে। প্রতিটি আংটির সঙ্গে একটি সত্যায়নপত্রও দেওয়া হবে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী বা অস্থায়ী চ্যাম্পিয়নশিপ রিং তুলে দেওয়া হবে। পরে নির্ধারিত ৩০টি আংটি ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন: আর্জেন্টিনার ৬ খেলোয়াড়কে ফাইনাল ম্যাচে নিষিদ্ধের দাবি!

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন