বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
এ বিষয়ে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী তা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি একটি নজির স্থাপন করেছে। সংবাদ সম্মেলনে গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, জনগণকে ক্ষমতায়িত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সরকারের অগ্রগতি সম্পর্কে জনগণকে জানানো সরকারের দায়িত্ব। এ কারণেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


