বিজ্ঞাপন

কালিয়াকৈরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর উপজেলা সদর বাস টার্মিনালে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। তিনি বলেন, “মাদক একটি সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবহন শ্রমিকদেরও মাদকমুক্ত থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, “মাদক নির্মূলে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন একযোগে কাজ করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।”

এ সময় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম, গাজীপুর জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিনার উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং কোনোভাবেই মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। সমাবেশ শেষে একটি সচেতনতামূলক মাদকবিরোধী র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পড়ুন : এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন