বিজ্ঞাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বৃক্ষ রোপন অভিযানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, গাছের জন্যই আমরা অক্সিজেন পেয়ে থাকি যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। গাছপালা মানুষের পরম বন্ধু। পরিবেশের আবহাওয়াগত ভারসাম্য রক্ষায় বৃক্ষ-রোপনের বিকল্প নেই। যে কোনো দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু সেই তুলনায় বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ। এরপরেও চলছে অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধন। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। আসুন, আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই।

গতকাল উপশহরস্থ গাউসুল আযম মহাবিদ্যালয়ে প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দিনাজপুর এডিপি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ এবং কলেজ চত্তরে বৃক্ষরোপন অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এডিপি‘র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাওসুল আযম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নাসরিন জাহান।

এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এডিপির প্রোগ্রাম অফিসার শিশির রোজরিও, আসন্তা মারণ্ডী, টেকনিক্যাল স্পেশালিষ্ঠ লাভলী হুড এর দিপা রোজারিও উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, দিনাজপুর জেলাকে গ্রিন ও ক্লিন করতে আমরা ক্যাম্পেইন বাস্তবায়ন করে আসছি। তারি আলোকে চলতি সপ্তাহে পর্যায়েক্রমে ৪ হাজার ১শত ২০জন পরিবারের সদস্যদের মাঝে প্রতিজনকে ২টি আম গাছের চারা, ১টি পেয়ারা গাছের চারা ও একটি জলপাই গাছের চারা মোট ১৬ হাজার ৪শত ৮৮টি গাছ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গাছ আমাদের প্রকৃতির একটি অমূল্য সম্পদ। প্রতিটি মানুষ প্রতিবছর অন্ততঃ ১টি করে গাছ লাগানো উচিত। যেখানে বৃক্ষ সেখানে জীবন এই স্লোগন আমাদের প্রজন্ম সন্তানদের ছড়িয়ে দিতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নথি জালিয়াতি ও অবৈধ বিয়ের প্রশ্নে তদন্তের আগেই চীনা নাগরিককে সরিয়ে দিল পুলিশ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন